ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

জনগণের সম্পদ ধ্বংসের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি, সন্ত্রাস ও জনগণের সম্পদ ধ্বংসের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। জনগণের সম্পদ ধ্বংসকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা চান তিনি। 

একইসঙ্গে ধ্বংসের বিভৎসতা গণমাধ্যমে তুলে ধরার আহবান জানিয়েছেন। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কাার্যালয়ে এডিটর’স গিল্ডের নেতৃবৃৃন্দ এবং সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন শেখ হাসিনা। 


 সন্ত্রাসীদের টার্গেট মুক্তিযুদ্ধ, উন্নয়ন ও  আওয়ামী লীগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই ধ্বংসযজ্ঞ দেশবাসী ও আগামী প্রজন্মের জন্য বড় ক্ষতি, এটি তরুণদের বুঝতে হবে। গণতান্ত্রিক পরিবেশে কারফিউ দিতে চাননি জানিয়ে তিনি বলেন, প্রাণহানি ও সম্পদহানি বন্ধ এবং জনগণের নিরাপত্তায় কারফিউ দিতে হয়েছে। 


পরিস্থিতির উন্নতি হলেই কারফিউ উঠিয়ে নেয়া হবে।কারফিউর জন্য দরিদ্র মানুষ যেন কষ্ট না পায় সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়িয়েছে। টিসিবির মাধ্যমে সরকার তাদের সহায়তা দিচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑